ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ধর্মপাশায় বন্যার্ত ৫০০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock বুধবার রাত ০৮:৪৪, ২২ জুন, ২০২২

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ, ধর্মপাশা সরকারি কলেজসহ উপজেলার নয়টি শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেয়া বন্যার্ত ৫০০টি পরিবারের মধ্যে, চার কেজি করে চিড়া, এক কেজি করে গুড়, চারটি করে স্যালাইন ও একটি করে গ্যাস ম্যাচ বিতরণ করা হয়েছে।

উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবী গ্রামের বাসিন্দা সাবেক যুগ্ম সচিব বিনয় ভূষণ তালুকদার এবং বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) বিপ্লব বিজয় তালুকদারের পরিবারের পক্ষ থেকে, বুধবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এসব বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জুবায়ের পাশা হিমু, উপজেলা আওয়ামী লীগের সদস্য বিকাশ রঞ্জন তালুকদার, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT