ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ধর্মপাশায় পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ০৯:০৩, ২১ জুন, ২০২০

মোবারক হোসাইন, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ   সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তর বীর গ্রামের নিজ বাড়ি থেকে সাব্বির হোসেন জনি (৩৩) নামের এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে রোববার দুপুরে গ্রেফতার করেছে ধর্মপাশা থানা পুলিশ।

ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, ২০১৭সালে উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তরবীর গ্রামের বাসিন্দা সাব্বির হোসেন জনির বিরুদ্ধে তাঁর স্ত্রী বাদী হয়ে সিলেটের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেট্রো ১ আদালতে একটি মামলা করেন। ওই মামলায় আদালত তাঁকে এক বছরের সশ্রম কারাদন্ড দেন। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। সোমবার সকালে তাঁকে আদালতে পাঠানো হবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT