ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ধর্মপাশায় নিষিদ্ধ প্লাস্টিকের দুই হাজার চাঁই ও একটি ভিম জাল ধ্বংস

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock বৃহস্পতিবার ১২:০১, ২৮ জুলাই, ২০২২

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চন্দ্র সোনার থাল হাওরে, বুধবার (২৭ জুলাই) বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে, ওই হাওর থেকে নিষিদ্ধ দুই হাজার প্লাস্টিকের চাঁই ও একটি নিষিদ্ধ ভিম জাল উদ্ধার করা হয়েছে।

উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে এই অভিযান চালানো হয়।

উদ্ধার করা এসব নিষিদ্ধ চাঁই ও জাল ওই দিনই ওই হাওরের পাড়ে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম, স্থানীয় বাসিন্দা রাজীব, ফয়সাল ও তপন প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT