ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ধর্মপাশায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:২১, ১ অক্টোবর, ২০২০

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে।

বেসরকারি সংস্থা ডিএসকের হিয়া প্রকল্পের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে সংস্থার ধর্মপাশা শাখা কার্যালয় প্রাঙ্গণ থেকে এক র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ গণমিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডিএসকের হিয়া প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জুয়েল রানা। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মুনতাসির হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু তালেব। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডভিশনের এরিয়া পোগ্রাম অফিসার সাগর জন কস্তা, ডিএসকের ওয়ার্ল্ডভিশন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মঈনুল হাসান, কিশোরী সুমা আক্তার,খুকুমনি প্রমুখ।

 




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT