ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ধর্মপাশায় চতুর্থ দিনের মত ওসি মিজানুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock বুধবার রাত ০৮:৩৫, ২২ জুন, ২০২২

সুনামগঞ্জের ধর্মপাশায় বন্যায় ঘরবন্দী তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ধর্মপাশা  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মিজানুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের হিজলা, রাজাপুর গ্রামের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া ক্ষতিগ্রস্ত ওইসব পরিবারের মাঝে তিনি এসব খাবার বিতরণ করেন।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল-রান্না করা খিচুড়ি ও মিনারেল ওয়াটার।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, ধর্মপাশা থানার এস আই পারভিন আক্তার, এ এস আই কামাল হোসেন, পুলিশ সদস্য খন্দকার মাইন উদ্দিন, মো. ফয়সাল আহমেদ, শাহানা আক্তার প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT