ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ধর্মপাশায় আমেরিকা প্রবাসী কাজী আমিনুল ইসলামের ত্রাণ সামগ্রী বিতরণ

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock শুক্রবার ১২:০১, ২৪ জুন, ২০২২

সুনামগঞ্জের ধর্মপাশায় আমেরিকা প্রবাসী ঢাকা সাভারের বাসিন্দা কাজী আমিনুল ইসলাম স্বপনের ব্যক্তিগত উদ্যোগে (২৩ জুন) বৃহস্পতিবার, সারাদিন উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন গ্রামের সহস্রাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে, আমেরিকা প্রবাসী কাজী আমিনুল ইসলামের পক্ষে অইসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন তালুকদার। তিনি মোকাররম হোসেন তালুকদারের ভগ্নিপতি। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল-৫ কেজি চাল, ১ কেজি চিড়া, ১ কেজি মুড়ি, ৫০০ গ্রাম চিনি, স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ টেবলেট।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সদস্য খান বাহাদুর, ইউনিয়ন পরিষদ সচিব লিটন মিয়া, ইউনিয়ন পরিষদের  সদস্য শাহীন খান, হাফিজুর রহমান, নারী সদস্য পুশ্পা আক্তার।

এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন, হক্কু মিয়া, মোকশেদ মিয়া, আকবর, মঞ্জুর আলী, আলী হোসেন, কামাল, নজির, জুবায়ের, লুটাস প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT