ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ধর্মপাশায় আওয়ামীলীগ নেতা জিয়াউদ্দিনের দাফন সম্পন্ন

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock শনিবার রাত ০১:৪১, ২৩ জুলাই, ২০২২

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনুই গ্রামের মড়ল বাড়ি নিবাসী; পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা, মোহাম্মদ জিয়াউদ্দিন তালুকদার গত বৃহস্পতিবার রাত ১২টা ৫০ মিনিটে অসুস্থতা জনিত কারণে, ময়মনসিংহের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

{“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”}

২২ জুলাই শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে তার নিজ গ্রামের বাড়ির সামনে জানাজার নামাজ শেষ করে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ২ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাংবাদিক মোবারক হোসেন ওরফে ডাক্তার রুবেলের পিতা ছিলেন। বরেণ্য এই ব্যক্তির মৃত্যুতে উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের পাশা হিমু, সদস্য সাংবাদিক এনামুল হক এনাম, পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন ইকবাল, সাবেক চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আবদুল বারেক ছোটন, সাংবাদিক মোবারক হোসাইন প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT