ঢাকা (রাত ৮:১২) শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দেশে ফিরলেন মুরাদ হাসান

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock রবিবার সন্ধ্যা ০৬:৫০, ১২ ডিসেম্বর, ২০২১

তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো মুরাদ হাসান কানাডায় ঢুকতে পারেননি। এরপর দুবাইয়ে ঢোকার চেষ্টা করেও ব্যর্থ হন। আজ রোববার বিকাল ৪টা ৫৫ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় নেমেছেন তিনি।

বিমানবন্দরে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী একটি বাহিনীর একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

নারীর প্রতি বিদ্বেষপূর্ণ, অশালীন ও অবমাননাকর বক্তব্যের জেরে গত মঙ্গলবার তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন মুরাদ হাসান। এরপর বৃহস্পতিবার মধ্যরাতে কানাডার উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তবে করোনা সংক্রমণের মধ্যে কানাডার নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তিনি সে দেশে প্রবেশ করতে পারেননি বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছিল।

কানাডাভিত্তিক একাধিক অনলাইনের বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হয়, টরন্টো বিমানবন্দরে পৌঁছানোর পর মুরাদ হাসানকে ফিরিয়ে দেওয়া হয়। বিশেষ করে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিকদের অভিযোগের কারণে পদ হারানো ওই প্রতিমন্ত্রী ভিসা থাকার পরও উত্তর আমেরিকার দেশটিতে প্রবেশের সুযোগ পাননি।

মুরাদ হাসান দেশে ফিরতে পারেন এমন খবরে সাংবাদিকেরা দুপুর থেকেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছিলেন। এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৬ ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি।

সাংবাদিকদের এড়াতে আন্তর্জাতিক টার্মিনাল ব্যবহার না করে অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বের হন মুরাদ হাসান। সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিমানবন্দর ত্যাগ করেন তিনি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT