ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দুর্ধর্ষ মনসুরকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ

শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল Clock মঙ্গলবার দুপুর ০৩:২১, ২২ ডিসেম্বর, ২০২০

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের শান্তি নগর গ্রামের মোহসিন মোল্লার ছেলে মনসুর মোল্লাকে গতকাল মধ্যরাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

২টি মামলার সাজা প্রাপ্ত পলাতক আসামি মসুরকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশের একটি চৌকস দল।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মনসুর গয়হাটা, চৌহালী এলাকায় দীর্ঘদিন যাবৎ সরকারি জায়গা, নদী, খাল, ব্যক্তি মালিকানধীন জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। তার এ সব অবৈধ কর্মকান্ড বজায় রাখতে গড়ে তুলেছে মরণ নেশা ইয়াবার সিন্ডিকেট ও ৩ শতাধিক মাদকাসক্তের এক বিশাল বাহিনী।

উল্লেখ্য গতকাল দুপুরে আগত গয়হাটা নদী তথা বাঘুটিয়া নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় চৌহালী উপজেলার সহকারী কমিশনার ভূমি তার বালু উত্তোলনের ড্রেজার ধ্বংস করে দেয়।

অপর দিকে সাজা প্রাপ্ত দায়রা মামলা নং-৩৪৪৬/১৯, সিআর ১০৩/৯১ নাঃ, এন নাইন এ্যক্ট -১৩৮ এবং দায়রা মামলা নং-৩৪৪৭/১৯, সিআর ১০৩/৯১ নাঃ, এন নাইন এ্যক্ট -১৩৮ এর পলাতক আসামি দীর্ঘদিন যাবৎ আত্নগোপন করে থাকার পর নাগরপুর থানা পুলিশের একটি চৌকস দলের কাছে গ্রেফতার হয়েছে। পুলিশের এই চৌকস দলের নেতৃত্ব দেন এস আই মো. আলমগীর হোসেন, এএসআই মো. ফারুক হোসেন সহ সঙ্গীয় ফোর্স।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মধ্যরাতে মনসুরের বসত বাড়িতে একটি অভিযান পরিচালনা করে থানা পুলিশ। নিজ বসত ঘরের ট্রাংকের উপর শুয়ে থাকা অবস্থায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে মনসুর ঘরের দরজা ভেঙ্গে পালানোর চেষ্টায় ব্যর্থ হয়ে থানা পুলিশের কাছে গ্রেফতার হয়। এ সময় তার বসত ঘর ও দেহ তল্লাশি করে কিছুই পায়নি বলে জানা যায়।

পরদিন ২২ ডিসেম্বর মঙ্গলবার সকালে দীর্ঘদিনের পলাতক আসামি মনসুরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে নাগরপুর থানা পুলিশ।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান আনিস বলেন, দীর্ঘদিনের পলাতক আসামি দুর্ধর্ষ মনসুর মোল্লাকে তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তি গতকাল মধ্যরাতে তার বসত বাড়ি থেকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT