ঢাকা (রাত ৪:৫৮) শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাম কমলো এলপি গ্যাসের

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার বিকেল ০৪:১২, ৩ জানুয়ারী, ২০২২

এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সোমবার (৩ জানুয়ারি) বিইআরসি জানিয়েছে, ১২ কেজি এলপিজির দাম ৫০ টাকা কমে ১১৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে; যা ডিসেম্বর মাসে ছিল ১২২৮ টাকা।

এ ছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটার প্রতি ৫৪.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ঘোষিত দর আজ (সোমবার) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, গত বছর টানা পাঁচদফা এলপিজির দাম বাড়ানো হয়। সর্বশেষ ৪ নভেম্বর ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ এক হাজার ৩১৩ টাকা নির্ধারণ করে বিইআরসি। যা ছিল গত বছরের সর্বোচ্চ দাম। পরে ৩ ডিসেম্বর দাম কমিয়ে এক হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT