ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock রবিবার ১২:০৪, ৯ জানুয়ারী, ২০২২

রাত তখন গভীর। ঘুমে আচ্ছন্ন মানুষজন।পৌষের ঘনকুয়াশা,হাড়কাঁপানো শীতে জবুথবু অসহায় মানুষেরা।

শুক্রবার দিবাগত রাত ১টায় দাউদকান্দি উপজেলার পরিষদ এর চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী‘র নির্দেশে পৌরবাজার কমিটির সাধারণ সম্পাদক ও ১ নং সদর উত্তর ইউনিয়ন এর নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন, উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ এর সভাপতি মো.সোহেল রানা ও ফ্যামিলি হাসপাতাল এর পরিচালক আবুল কালাম কালা শীতার্তদের জন্য পাঠানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার  উপহার শীতবস্ত্র নিয়ে অসহায় শীতার্ত মানুষের গায়ে জড়িয়ে দিলেন।

এসময় পৌরসভা বাজার এর নৈশপ্রহরী ও গৌরীপুর বাজারের নৈশপ্রহরী ছাড়াও ভবঘুরে মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

শীতার্ত মানুষেরা যখন জানতে পারলেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহার। তখন শীতার্ত মানুষদের বেদনা ছাপিয়ে মুখে ফুটেছে চাঁদমাখা হাসি। অসহায় মানুষেরা শীতবস্ত্র পেয়ে দারুণ খুশির উচ্ছ্বাস প্রকাশ করেছেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT