ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে চার মাদক কারবারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock বৃহস্পতিবার দুপুর ০৩:১২, ২২ মে, ২০২৫

দাউদকান্দি পৌরসভায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করে চার মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র জানায়, পৌরসভার ৪নং ওয়ার্ড তুজারভাঙ্গা গ্রামের গোপন আস্তানায় মাদককারবারীরা মাদকসহ অবস্থান করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২১ মে) বিকাল ৪টায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাধিক ডিভিশন বিশেষ অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মডেল থানার সেকেন্ড অফিসার উপ- পরিদর্শক (এসআই) মোতাবিব্বর হোসেন।
এই অভিযানে দাউদকান্দি মডেল থানার একটি টিম অংশ নেয়।
অভিযানকালে মাদককারবারীদের থেকে বিভিন্ন ধরণের মাদকদ্রব্য, মোবাইল ফোনসহ ৪০ টি সিমকার্ড ও ১০ টি মেমোরি কার্ড উদ্বার করেছে।

গ্রেফতারকৃতরা হলো দোনারচর গ্রামের তাজুল ইসলামের ছেলে মহিউদ্দিন, একই গ্রামের কাউসার আহম্মদের ছেলে রবিন, তালতুলি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে জুয়েল খান ও তুজারভাঙ্গা গ্রামের জজ মিয়ার ছেলে কাউসার।

জানতে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান,” যৌথবাহিনী চার আসামিকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ মে) দুপুরে মাদক আইনে মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT