ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে মোটরসাইকেলের ধাক্কায় প্রধান শিক্ষক নিহত

হোসাইন মোহাম্মদ দিদার,দাউদকান্দি,কুমিল্লা হোসাইন মোহাম্মদ দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock শনিবার রাত ০২:৫৭, ১৬ জুলাই, ২০২২

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহিরুল হক (৮২) নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে গৌরীপুর-হোমনা আঞ্চলিক সড়কের আঙ্গাউড়ায়, রাস্তা পার হবার সময় গৌরীপুর মোড়মুখী মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে পড়লে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

মো. জহিরুল হক উপজেলার গৌরীপুর ইউনিয়নের আঙ্গাউড়া গ্রামের বাসিন্দা।

তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী, তার ছাত্র ও সহকর্মী শিক্ষদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

বাদ আছর আঙ্গাউড়া ঈদগাহ মাঠে নিহতের জানাজা শেষে, পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

মোটরসাইকেল চালক পুলিশ হেফাজতে আছে বলে জানা গেছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT