ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে ফেনসিডিল ও গাঁজাসহ মাদক পাচারকারী গ্রেফতার

হোসাইন মোহাম্মদ দিদার,দাউদকান্দি,কুমিল্লা হোসাইন মোহাম্মদ দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock শুক্রবার রাত ১১:৫৫, ২ সেপ্টেম্বর, ২০২২

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার সোনালী সোনালী আঁশ জুট মিলের এলাকা থেকে; ফেন্সিডিল ও গাঁজাসহ মো: ফয়সাল মামুন আরিফ (৩৪) নামের; এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

শুক্রবার ভোর সাড়ে ৬টায় মহাসড়কের সোনালী আঁশ জুট মিলের পূর্ব পাশে রাত্রি কালীন স্পেশাল–১১ ডিউটি করা কালে চেকপোস্ট এ ঢাকাগামী একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো–গ–১৩–৬৯৯৪); তল্লাশী চালিয়ে ১০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিল জব্দ করে পুলিশ।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা জানান, কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো.ফয়েজ ইকবালের নির্দেশে; এসআই মো. নাজমুল হুসেনের নেতৃত্ব্যে; এস আই আলী আকবর, এ এস আই মো. আনোয়ার হোসেনসহ; সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্ট স্থাপন করে ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে; ১০ কজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ মো. ফয়সাল মামুন আরিফকে গ্রেফতার করে প্রাইভেটকারটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক পাচারকারী মো.ফয়সাল মামুন আরিফ (৩৪) নোয়াখালী জেলার সুধারাম থানার মাইজদী গ্রামের মো. সেলিম এর ছেলে।

এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT