ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে প্রবাসির স্ত্রী’র রহস্যজনক মৃত্যু

এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock মঙ্গলবার রাত ১০:৪৬, ৩ আগস্ট, ২০২১

কুমিল্লার দাউদকান্দিতে নার্গিস আক্তার (৪৬) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত নার্গিস বাজারখোলা গ্রামের শাহ আলমের স্ত্রী।

নিহতের বড়বোন নিলুফা ইয়াসমিন বলেন,”আমার বোনকে তার স্বামী শাহ আলম পরিকল্পিতভাবে হত্যা করেছে। সে দ্বিতীয় বিয়ে করার পর থেকে আমার বোনের উপর অকারণে বিভিন্নভাবে শারিরীক মানসিকভাবে নির্যাতন করতো।

তিনি আরও বলেন, আমার বোন তার স্বামীর বিরুদ্ধে মানবাধিকার সংগঠনে অভিযোগও করেছিলো এবং এলাকায়ও কয়েকবার সালিশ বৈঠক হয়েছে।

দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক মো.রফিকুল ইসলাম জানান,”নিহতের পরিবারের দেওয়া সংবাদের ভিত্তিতে তার লাশ উদ্ধার করে থানায় এনেছি।

নার্গিসের হাতে একাধিক দাগ রয়েছে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে ময়না তদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT