ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত

হোসাইন মোহাম্মদ দিদার,দাউদকান্দি,কুমিল্লা হোসাইন মোহাম্মদ দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock বুধবার ১২:৪৩, ১৮ মে, ২০২২

১৭ মে দিনটি বর্তমান ক্ষমতাসীন দল আ.লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.আহসান হাবীব চৌধুরী লিল মিয়ার সভাপতিত্ব্যে, প্রধান অতিথি’র বক্তব্য দেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী।

বিশেষ অতিথির বক্তব্য দেন-পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন, কুমিল্লা উত্তর জেলা দপ্তর সম্পাদক বাবু বাসুদেব ঘোষ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি জেবুন্নেসা জেবু, সাধারণ সম্পাদক লায়লা হাসান, যুবলীগ এর আহ্বায়ক আনোয়ার হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা ভিপি সালাউদ্দিন রিপন, পৌরসভা আওয়ামী যুবলীগের সদস্য মুরাদ চৌধুরী সুমন ও হাসানপুর কলেজ ছাত্র লীগের সভাপতি শাহদাত হোসেন।

সবশেষে পৌরবাজারে স্থানীয় আ.লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতারা একটি আনন্দ শোভাযাত্রা বের করে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT