ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ঢাবিতে বর্ণিল আয়োজনে নববর্ষ বরণ: প্রাণের ‘বৈশাখী শোভাযাত্রা’য় জনস্রোত

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock মঙ্গলবার বেলা ১২:৪৩, ১৪ এপ্রিল, ২০২৬

পহেলা বৈশাখকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ‘বৈশাখী শোভাযাত্রা’। চারুকলা অনুষদ থেকে বের হওয়া এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়েছে হাজারো মানুষ, তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টা ৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে চারুকলা অনুষদের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীও উপস্থিত ছিলেন।

 

শোভাযাত্রাটি চারুকলা অনুষদের উত্তর গেট থেকে শুরু হয়ে শাহবাগ থানার সামনে ঘুরে রাজু ভাস্কর্য, টিএসসি, দোয়েল চত্বর ও বাংলা একাডেমির সামনে দিয়ে আবার চারুকলায় ফিরে এসে শেষ হয়।

 

এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল পাঁচটি বড় মোটিফ—মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া। পাশাপাশি ৩৫ জন বাদ্যযন্ত্রশিল্পী জাতীয় সংগীত, ‘এসো হে বৈশাখ’সহ দেশাত্মবোধক গান পরিবেশন করেন, যা শোভাযাত্রায় ভিন্ন মাত্রা যোগ করে।

 

শোভাযাত্রায় অংশ নেওয়া ২০০ জন শিক্ষার্থী জাতীয় পতাকা বহন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিয়ে উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT