ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ট্রেন যাত্রীর হারিয়ে যাওয়া ব্যাগ ফিরিয়ে দিল সান্তাহার রেলওয়ে থানা পুলিশ

মোঃ আতিকুর হাসান(আদমদিঘী,বগুড়া) মোঃ আতিকুর হাসান(আদমদিঘী,বগুড়া) Clock রবিবার দুপুর ০৩:০২, ২৫ অক্টোবর, ২০২০

বগুড়া সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ট্রেনযাত্রীর হারিয়ে যাওয়ার ব্যক্তির ব্যাগটি উদ্ধার করে ফেরত দিয়েছেন বলে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে।

গত শনিবার ঢাকা হইতে পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী যাওয়ার পথে শ্রী অনিক কুমার নামের এক যাত্রীর ব্যাগ হারিয়ে যায়। ব্যাগের ভিতরে শ্রী অনিক কুমারের এসএসসি পাশের মূল সার্টিফিকেট,মূল জন্ম নিবন্ধন সনদ পত্র সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজ পত্র ও কাপড় চোপড় ছিল।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশ উক্ত ব্যাগটি উদ্ধার করে তার এসএসসি পাশের মূল সার্টিফিকেট,মূল জন্ম নিবন্ধন সনদ পত্র সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র প্রকৃত মালিকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এব্যাপারে সান্তাহার রেলওয়ে থানার ওসি মনজের আলী বিষয়টি নিশ্চিত করে বলেন হারিয়ে যাওয়া ব্যাগটি আমরা উদ্ধার করে তাঁর প্রকৃত মালিকে বুঝিয়ে দেয়।

 

 




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT