ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ছন্দ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ০১:৩১, ৬ জুন, ২০২১

ছন্দের খেলা

মোঃ বুলবুল হোসেন

 

গদ্য লিখতে সবাই পারে

ইচ্ছামতো তবে,

পদ্য লিখতে ছন্দের খেলা

জানতে হবে তোমার।

 

ছন্দ মাত্রা ঠিক না হলে 

ভেঙে যাবে রীতি,

হিসাব কষে ছন্দ লেখা 

মনে থাকে ভীতি।

 

নিয়ম-নীতি জানতে হবে 

তোমার লেখার আগে,

জানার পরে পদ্য লেখা  

সবার লাগে ভালো।

 

ছন্দ তাল লয় সহজ নয়তো 

মাত্রাবিন্যাস থাকে,

নিয়ম-নীতি ঠিক থাকিলে 

পদ্য  বলি তাকে।

 

গদ্য ছন্দ তুমি লিখো 

তোমার মতো করে,

তোমার লেখা পাঠক যেনো 

বারে বারে পড়ে।

 

সত্যি কথা তুলে ধরো 

শক্ত কলম তুমি,

সমাজ হবে ফুলের মতো

 প্রিয় তোমার ভূমি।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT