ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

চোখের আড়াল

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার রাত ০২:৩০, ৫ মে, ২০২১

হারিয়ে গেছে

মোঃ বুলবুল হোসেন

 

স্রোতের মতো জীবন ধারা

গেছে বন্ধু শত,

আসা যাওয়া ভিড়ের মাঝে

আছে বিশেষ কতো।

 

বাস্তব জীবন রোদ আর বৃষ্টি

 ফেলে আসা স্মৃতি,

কষ্ট শেষে নতুন ভোরে

কত স্মৃতির ইতি।

 

আসা-যাওয়ার জগৎ মাঝে

 কত বন্ধু স্বজন,

হৃদয় মাঝে গাঁথা আছে

প্রানের বন্ধু কজন।

 

ছুটে চলা স্রোতের মাঝে

বিশেষ কিছু তাতে,

সময় স্রোতে হারিয়ে গেছে

স্বজন দিনে রাতে।

 

আসা-যাওয়া জগৎ ভীড়ে

কেউবা পরোপারে,

রং তামাশার স্মৃতির পাতা

 ভাসে বারেবারে।

 

জগৎ সংসার জীবন বাজি

 ঝাপ দেওয়া সাগরে,

বেলা শেষে ক্লান্ত পথিক

 রয় বন্ধুর বন্দরে।

 

মান অভিমান দূরে ফেলো

 দিন চলছে গড়িয়ে,

প্রভুর হুকুম পালন করো

 মায়া থাক ছড়িয়ে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT