ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

চরফ্যাশনে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock সোমবার সন্ধ্যা ০৬:৫৫, ১৫ মার্চ, ২০২১

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাটে রেইনন্টি নামের একটি গাছ থেকে বিল্লাল (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার(১৫মার্চ) ভোর ৫টায় দিকে উপজেলার দুলারহাট থানার নীলকমল ২নং ওয়ার্ডস্থ নিজ বাড়ির গাছ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

লাশ উদ্ধার হওয়া যুবক বিল্লাল উপজেলার দুলারহাট থানার নীলকমল ২নং ওয়ার্ডে বাসিন্দা আঃ মালেকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবক ঢাকায় শ্রমিকের কাজ করত। গত ৩দিন আগে ঢাকা থেকে বাড়িতে আসেন। রবিবার রাতে প্রতিদিনের ন্যায় খাবার খেয়ে স্বাভাবিকভাবে বিছানায় ঘুমিয়ে পরেন তিনি। আজ ভোরে উঠে তাকে পাও্য়া যাচ্ছিল না। পরে নিজ বাড়ির একটি রেইনন্ট্রি গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়। এবং পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল এসে লাশ উদ্ধার করেন।

দুলারহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পুলিশ ফায়ার সার্ভিস কর্মী ও এলাকাবাসীর সহায়তায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের পাঠানো হয়েছে।

 

 




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT