ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুর প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক আব্দুর রহমানের ১২তম মৃত্যবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock শুক্রবার রাত ০৯:৪৯, ৬ ডিসেম্বর, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার বিকালে এ আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ মোঃ বিপ্লবের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- সাবেক সাধারণ সম্পাদক সুজিত কুমার দাস, আনোয়ার হোসেন শাহীন, মরহুম আব্দুর রহমানের ছেলে ও সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার প্রমুখ। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন- প্রেসক্লাবের সদস্য ফারুক আহাম্মদ।

এতে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সদস্য আরিফ আহম্মেদ, ওবায়দুর রহমান, রাকিবুল ইসলাম রাকিব, প্রমুখ।

এছাড়াও আব্দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত, কুরআনখানি, দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, শেখ আব্দুর রহমান ১৯৭১ সনে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। ১৯৭৭ থেকে ২০১২ সন পর্যন্ত সাংবাদিকতার পাশাপাশি তিনি ময়মনসিংহের উত্তর জেলায় সংবাদপত্রের এজেন্ট ছিলেন। গৌরীপুর প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, সাংবাদিক সংস্থা, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা পালন করেন তিনি।

তার জীবদ্দশায় দৈনিক আজাদ, দৈনিক কৃষান, দৈনিক কালবেলা, দৈনিক সংগ্রাম, দৈনিক সমাচার, আজকালের খবর, সাপ্তাহিক এশিয়া, সাপ্তাহিক পরিধিসহ অসংখ্য সংবাদপত্রে সুনামের সঙ্গে কাজ করেছেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT