ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুরে সুরেশ্বর দরবার শরীফে ঈদ-উল-আযহার জামাত উদযাপিত

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock রবিবার রাত ১১:১০, ১৬ জুন, ২০২৪

সৌদি আরবের চাঁদের সাথে মিল রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাহাদুরপুর নূরমহল সুরেশ্বর দরবার শরীফে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত হয়েছে।

রবিবার (১৬ জুন) সকাল ৬-৩০ মিনিটে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন দরবার শরীফের খাদেম মো. সেকান্দর আলী। দ্বিতীয় জামাত সকাল ৯টা টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. ইব্রাহিম শেখ।

জামাত শেষে মিলাদ-মাহফিল ও সারা বিশ্বের মুসলমানদের শান্তি কামনায় মোনাজাত করা হয়।

ঈদ-উল-আযহার জামাতে ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ফুলপুর, হালুয়াঘাট, শম্ভুগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে কয়েকশত আশেকান, মুরিদান ও ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। মহিলাদের জন্য পৃথক জামাতে ঈদ-উল-আযহার নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়।

সুরেশ্বর দরবার ইমাম মাওলানা ইব্রাহিম শেখ জানান, সৌদি আরবের সাথে চাঁদের মিল রেখেই প্রতি বছর এখানে ঈদ-উল-আযহা পালন করা হচ্ছে। একইভাবে আমরা বাংলাদেশের একদিন আগে থেকে রোযা রাখা শুরু করি এবং ঈদুল ফিতর পালন করি।

নামাজ শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT