ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুরে যায়যায়দিন পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock মঙ্গলবার রাত ০৮:০৮, ৭ জুন, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) দুপুরে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে, দৈনিক যায়যায়দিন পত্রিকার গৌরীপুর প্রতিনিধি কমল সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খাঁন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ম. নুরুল ইসলাম, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাঁন আব্দুল হালিম সিদ্দিকী, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রাবেয়া ইসলাম ডলি, প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, সাংবাদিক হুমায়ুন কবির, আনোয়ার হোসেন শাহীন, আলী হায়দার রবিন, শাহজাহান কবির, আরিফ আহমেদ, ওবায়দুর রহমান, রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT