ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুরে ভ্রাম্যমান আদালতে ১ গাঁজা ব্যবসায়ীকে দন্ড

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock সোমবার দুপুর ০৩:২৯, ২৬ এপ্রিল, ২০২১

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের চল্লিশা কড়েহা গ্রামের মৃত মমরোজ আলীর ছেলে গাঁজা ব্যবসায়ী ফরাজ আলী (৫৫) কে নিজ বাড়ী থেকে সোমবার (২৬ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমান আদালত দন্ড প্রদান করেছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ ‘খ’ সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সূর এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ১কেজি গাঁজাসহ আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা অর্থদন্ড করা হয়। অনাদায়ে আরো ৭ দিন কারাদন্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত গাঁজা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT