ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুরে বৃদ্ধার লা* শ উদ্ধার

মরদেহ উদ্ধার

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:২৯, ২৬ ডিসেম্বর, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুরে মোক্তারা আক্তার (৬৭) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে। তিনি ‍উপজেলার ভাংনামারী ইউনিয়নের দূর্বাচড়া গ্রামের মো. নুরুল ইসলামের স্ত্রী।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মীর্জা মাযহারুল আনোয়ার। তিনি জানান, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ময়না তদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় গৌরীপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মো. নুরুল ইসলামের পুত্র জিয়াউর রহমান (৪০) জানায়, বুধবার সকাল ৯টায় রান্না ঘরের দরজা বন্ধ করে আড়ার সঙ্গে প্লাস্টিক রশিতে ঝুলে আত্মহত্যা করে। পরিবারের অন্যান্য সদস্যদের অগোচরে এ কাজ করেছে। কৌশলে দরজা খুলে তার বাবা মো. নুরুল ইসলাম আড়া (ধন্না) থেকে লাশ নামিয়ে ছিলো। এ সময় জিয়াউর রহমানও বাড়িতে ছিলেন না।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT