ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুরে পুকুরের পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শুক্রবার সন্ধ্যা ০৬:০৫, ৮ জুলাই, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে পুুকুরের পানিতে ডুবে; হোসাইন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে পৌর শহরের ইসলামাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু ওই মহল্লার রহমত আলীর ছেলে।

গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ নাজিম উদ্দিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামাবাদ মহল্লার মজাপুকুর পাড়ে রহমত আলীর বাড়ি। শুক্রবার সকালে হোসাইন ঘর থেকে বের হয়ে খেলা করছিল। এসময় পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।

পরে বাড়ির পাশে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ কৌশিক পাল সাংবাদিকদের জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT