ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে শোভাযাত্রা

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock বুধবার সন্ধ্যা ০৬:৫৩, ৮ জানুয়ারী, ২০২৫

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে ময়মনসিংহের গৌরীপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে থেকে শোভাযাত্রা বের করে প্রশাসন। শোভাযাত্রাটি গৌরীপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মির্যা মাজহারুল আনোয়ার, উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমীন, সাধারণ সম্পাদক শেখ মো: বিপ্লব, গৌরীপুর সাংবাদিক ফোরামের সভাপতি শাজাহান কবীর হীরা, সাধারণ সম্পাদক এইচ টি তোফাজ্জল হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।

শোভাযাত্রাশেষে সংক্ষিপ্ত আলোচনায় ইউএনও এম সাজ্জাদুল হাসান বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT