ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুরে আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাতা আহবায়কের মৃত্যুবার্ষিকী পালিত

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock মঙ্গলবার রাত ০১:১৩, ১৪ জুন, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাতা আহবায়ক নজরুল ইসলামের ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৩ জুন) বিকালে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহম্মেদ।

উপজেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব উসমান গণির সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, শ্রম বিষয়ক সম্পাদক আলী আহাম্মদ খান পাঠান সেলভী, মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া ইসলাম ডলি, উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক আঃ ছাত্তার, ডৌহাখলা ইউনিয়ন শাখার সভাপতি আবু সায়েম প্রমুখ।

আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT