ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৃহবধুর লাশ উদ্ধার ,স্বামী আটক

মিরু হাসান বাপ্পী,আদমদীঘি(বগুড়া) মিরু হাসান বাপ্পী,আদমদীঘি(বগুড়া) Clock রবিবার রাত ১১:৫৪, ১৩ সেপ্টেম্বর, ২০২০

বগুড়ার আদমদীঘিতে হেলেনা বেগম (৩২) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত হেলেনার স্বামীকে আটক করেছে পুলিশ।

রবিবার ( ১৩ সেপ্টেম্বর) দুপুরে হেলেনার শ্বশুর বাড়ি উপজেলার কড়ই গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। নিহত হেলেনা ওই গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। আনোয়ার হোসেন কয়েকদিন আগে দেশে ফিরেছেন। তিনি ইরাক প্রবাসী ছিলেন।

পুলিশ বলছে, জিজ্ঞাবাসাদের জন্যে নিহতের স্বামী আনোয়ারকে আটক করা হয়েছে।

হেলেনার ভাই চঞ্চল হোসেন জানান, শনিবার রাতে হেলেনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরে তার লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে বুঝানোর চেষ্টা করা হচ্ছে ।তাদের বলা হয়েছে হেলেনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান, গৃহবধু হেলেনার মৃত্যুটি রহস্যজনক। ময়না-তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT