ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গাইবান্ধা জেলায় আয়কর মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার দুপুর ০১:৪৪, ১৬ নভেম্বর, ২০১৯

তারিক আল মুরশিদ, গাইবান্ধা প্রতিনিধি: রুপকল্প ২০২১ বাস্তবায়নে ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে রাষ্ট্রের সর্বক্ষেত্রে রাজস্ব বান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য গাইবান্ধা কর অফিস চত্বরে জেলা পর্যায়ে ৪ দিন ব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে।

গতকাল শুক্রবার সকালে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আবদুল মতিন। বগুড়া কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মাসুম বিল্লাহ সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো: তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদাক মোঃ আবু বক্কর সিদ্দিক, পৌর মেয়র মোঃ এ্যাড: শাহ মুসুদ জাহাঙ্গীর কবির মিলন, গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি মোঃ শাহাজাদা আনোয়ারুল কাদির, চেম্বার অব কর্মাসের সহ সভাপতি আব্দুল লতিফ হক্কানী, গাইবান্ধা সার্কেলের সহকারি কর কমিশনার মোহাম্মদ জাকির হোসেন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, অতিরিক্ত সহকারি কর কমিশনার এস এম আব্দুস সাত্তার মাহমুদ সহ জেলা শহরের ব্যবসায়ী, সাংবাদিক ও চেম্বারের নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, সরকার এই কর নিয়ে বিভিন্ন সেক্টরে জনগনের কল্যাণে কাজ করে থাকে। এজন্য করের লক্ষ্যমাত্রা অর্জনে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। সরকার তার লক্ষ মাত্রা পুরন করতে পারলে আমাদের লক্ষ মাত্রা পূরন হবে। বক্তারা আরো বলেন, যারা এই কর দেওয়ার আওতা ভুক্ত আসুন আমরা তারা নিয়মিত কর প্রদান করি। তাহলেই দেশ ও দশের উন্নয়নে কাজ করতে সরকারও পিছপা হবে না।

মেলায় আয়কর দাতাদের জন্য তাৎক্ষণিকভাবে আয়কর রিটার্ণ দাখিলের সুবিধা, করদাতাদের রিটার্ণ পুরনে সহযোগিতার জন্য হেল্পডেক্স সুবিধা, আয়কর জমাদানের সুবিধার্থে মেলাস্থলে ব্যাংকের বুধ সুবিধা মুক্তিযোদ্ধা ও মহিলা করদাতাদের জন্য আলাদা বুথ সুবিধা, তাৎক্ষণিকভাবে ই-টিআইএন রেজিষ্ট্রেশন ও রি-রেজিষ্ট্রেশন সুবিধা। প্রথম দিনেই মেলা প্রাঙ্গনে কর দাতা দের উপস্থিতি ছিল লক্ষণীয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT