ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কোটালীপাড়া নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock শনিবার রাত ০৮:১৯, ৬ জুলাই, ২০১৯

জেমস বাড়ৈ, কোটালীপাড়া, গোপালগঞ্জ: আজ শনিবার উপজেলার ভাংগারহাট সার্বজনীন মন্দির আঙ্গিনা ভাংগারহাট বনিক সমিতির আয়োজনে গোপালগঞ্জের কোটালীপাড়া নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস , ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার ও মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী সরকার কে সংবর্ধনা দিয়েছেন। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুব আলী খান, প্রধান বক্তা পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ, বিশেষ অতিথি কোটালীপাড়া আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস.এম.হুমায়ুন কবির, যুগ্ন সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া দাড়িয়া , সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন , বীর মুত্তিযোদ্ধা নরেন্দ্র নাথ বাড়ৈ , আয়ামীলীগ নেতা কৃষ্ণ প্রসাদ মজুদার , যুবলীগ নেতা ও শেড গ্রুপের চেয়ারম্যান ডাঃ সঞ্জয় বাড়ৈ (জয়) শ্রীদাম ওঝা, এ্যাড. নিখিল দত্ত ,উক্ত অনুষ্ঠানের সঞ্চালক রাধাগঞ্জ ইউনিয়নের যুবলীগের সভাপতি অশোক কুমার বৈদ্য, বনিক সমিতির সভাপতি সিরাজুল হক মোল্লা, সাধারন সম্পাদক শ্যামপ্রাসাদ বাড়ৈ, বিশিষ্ট ব্যাবসায়ী মনোর রঞ্জন দাস প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT