ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কেশবপুরে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock সোমবার রাত ০৮:৩৮, ৩ আগস্ট, ২০২০

মোরশেদ আলম, যশোর প্রতিনিধি: যশোর কেশবপুর থানা পুলিশ অভিযানে চালিয়ে ০৩-০৮-২০২০ ভোর আনুমানিক ৩:৪৫মিনিটে একটি গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার করেন। কেশবপুরের সদর ৬নং ইউনিয়নের দোরমুটিয়া গ্রামের শাহীনের জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। এলাকা সূত্রে জানা গুলিবিদ্ধ যুবকের নাম মুনিরুজ্জামান মনি (৩৫), এবং সে চিহ্নিত মাদক ব্যবসায়ী কেশবপুর থানার এসআই ফজলে রাব্বী জান, ভোর রাতে গুলাগুলির শব্দ শুনে এলাকার লোকজন থানায় ফোন করেন। সেই সূত্র ধরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে গুলিবিদ্ধ মুনিরুজ্জামানের লাশ ও একটি শাটার গান, দুই রাউন্ড গুলি ও এক কেজি গাঁজা উদ্ধার করে। এস আই ফজলে রাব্বী বলেন মুনিরুজ্জামান এর বিরুদ্ধে কেশবপুর থানায় ১৫ টি মাদক মামলা ও মোবাইল কোর্ট এর ২ টি মামলা আছে। মনিরুজ্জামান মনির বাড়ি কেশবপুর উপজেলার দোরমুটিয়া গ্রামে তার পিতার নাম জামাল উদ্দিন গাজী। কেশবপুর থানা পুলিশ জানান, মৃতদেহ উদ্ধার করে কেশবপুর থানায় আনা হয়, দুই দল মাদক ব্যবসায়ীদের মধ্যে টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলাগুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা, লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT