ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কেশবপুরে গাঁজাসহ মহিলা গ্রেফতার

যশোর জেলা ২৫৭৪ বার পঠিত

মোরশেদ আলম, যশোর মোরশেদ আলম, যশোর Clock বৃহস্পতিবার রাত ০৯:৫৬, ১৬ জুলাই, ২০২০

যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক মহিলা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তার নামে কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে,বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নির্দেশে উপ-পরিদর্শক সুপ্রভাত মন্ডল,অরুপ কুমার বসু, সহকারী উপ-পরিদর্শক আব্দুস সালাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার মজিদপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ইদ্রিস আলীর স্ত্রী হালিমা বেগমকে (৪৮) নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এসময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, গ্রেফতারকৃত হালিমা বেগমের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বৃহস্পতিবার তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT