ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কুড়িগ্রামে সেফটি ট্যাংকের বিষক্রিয়ায় নির্মাণ শ্রমিকের মৃত্যু 

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock মঙ্গলবার বিকেল ০৫:৪১, ২৭ এপ্রিল, ২০২১

কুড়িগ্রাম পৌরসভা এলাকার গোডাউন কামারপাড়া এলাকায় এক বাড়িতে নতুন সেফটি ট্যাংকের সাটার খোলার পর বিষক্রিয়ায় রতন (৩২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় কামারপাড়া গ্রামের পশু চিকিৎসক ওয়াজেদ মিয়ার ছেলে মামুনের বাড়ীতে।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারি পরিচালক মনোরঞ্জন সরকার জানান,ওই বাড়ীতে নতুন সেফটি ট্যাংকের সাটার খুলে নিচে নামতে গিয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে শ্রমিক রতন ঢলে পড়ে। তাকে রশি দিয়ে টেনে তোলার পর কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পুলক কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রতন সেফটি ট্যাংকের ভিতরেই বিষক্রিয়ায় মারা গেছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT