ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ এএসআই(৩য়) নির্বাচিত হলেন এএসআই আনোয়ার

এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock রবিবার রাত ০২:৩৪, ২৯ আগস্ট, ২০২১

কুমিল্লা জেলা পুলিশের অভিন্ন মানদন্ডে গত জুলাই(২০২১খ্রি.) মাসের সার্বিক কার্যক্রমে মামলা নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারসহ এর পাশাপাশি পুলিশের ভাবমূর্তি উজ্জ্বলে ইতিবাচক ভূমিকা রাখায় এ সম্মানে ভূষিত হোন তিনি।

এই বিরল সম্মাননা অর্জন করায় চলতি আগষ্ট মাসের ১০ তারিখে এএসআই আনোয়ার হোসেনকে কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম(বার) স্বাক্ষরিত একটি প্রশংসা পত্র প্রদান করেন।

এক প্রতিক্রিয়ায় এএসআই (সহকারী উপ–পরিদর্শক) আনোয়ার হোসেন বলেন,”এই সম্মাননা পাওয়ায় সত্যিই আমি অভিভূত। যেকোনো ভালো কাজের স্বীকৃতি পেলে পরবর্তীতে কর্ম উদ্দীপনা বেড়ে যায়। আমি চেষ্টা করবো জনগণের মাঝে সেবা পরায়ণ হয়ে কাজ করতে।এর জন্য আমি আমার সিনিয়র অফিসারদের সহযোগীতা কামনা করছি।আমি এই সম্মাননা প্রাপ্তিতে মান্যবর জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ স্যার,দাউদকান্দি সার্কেল এএসপি মো.জুয়েল রানা স্যার ও মডেল থানার অফিসার–ইন–চার্জ (ওসি) মো.নজরুল ইসলাম স্যারকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

পুলিশের এই সহ–উপ–পরিদর্শক বর্তমানে দাউদকান্দি মডেল থানায় কর্মরত আছেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT