ঢাকা (সকাল ৮:১৪) সোমবার, ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কাজিপুরে প্রতিপক্ষের হাতে কৃষক খুন

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock সোমবার ১২:১১, ৬ জুলাই, ২০২০

মোঃ নাজমুল হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: কাজীপুরে ঘরের বারান্দায় বেড়া দেয়া নিয়ে বিরোধে আব্দুল বাসেদ ৪৫ নামের এক কৃষক প্রতিপক্ষের হাতে খুন হয়েছে। নিহত আব্দুল বাসেদ উপজেলার গান্ধাইল ইউনিয়নের পাটাগ্রামের মৃত হোসেন আলীর পুত্র। ঘটনাটি ঘটেছে রবিবার (৫ জুলাই) দুপুরে পাটাগ্রামের নিহতের নিজ বাড়িতে। সরেজমিনে গিয়ে নিহতের পরিবার ও পত্যক্ষদর্শি সূত্রে জানা গেছে, নিহতের চাচাতভাই মৃত আমাজাদ আলীর পুত্র আনোয়ার হোসেনের ঘরের বারান্দায় একটি বেড়া দেয়া হয়। এতে নিহতের পরিবারের যাতায়াতের সমস্য সৃষ্ঠি হয়। ঘটনার সময়ে আনোয়ারের অনুপোস্থিতিতে এ নিয়ে তাঁর ছোট ভাই ঘাতক শাহিনের সাথে নিহত বাসেদের কথা কাটাকাটির এক পর্যায়ে শাহিনের হাতে থাকা খরকাটার কাচি দিয়ে বাসেদের গলায় হ্যাচকা টান দিলে গলাকেটে দুভাগ হয়ে বাসেদ ঘটনাস্থলে মারা যায়। কাজীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে প্রেরণকরা হয়েছে। এ বিষয়ে হত্যা মামলার প্রস্তস্তি চলছিল। 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT