ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

উলিপুরে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock রবিবার রাত ০৮:৫৭, ৬ জুন, ২০২১

কুড়িগ্রামের উলিপুরে ভয়াবহ অগ্নিকান্ডে একটি খামারের ৫টি গরুসহ বাড়ির মালামাল ভস্মীভূত  হয়ে গেছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি  হয়েছে বলে জানা গেছে।

রবিবার (০৬ জুন)  মধ্যরাতে  উপজেলার দূর্গাপুর ইউনিয়নের সরকার পাড়া এলাকার মৃত ছলিম উদ্দিন মুন্সির পুত্র আখতার হোসেনের খামারে এ ঘটনাটি ঘটে।দূর্গাপুর ইউপি চেয়ারম্যান আবেদ আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, ওই এলাকার ক্ষুদ্র খামারী আখতার হোসেন প্রতিদিনের মত তার খামারে গরুর দেখাশুনা করে  ঘুমিয়ে পড়েন। পরে রাত দেড়টার বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে খামারে আগুনে সূত্রপাত হয়।

পরে খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ওই খামারের ৫টি গরু,পার্শ্বের গোলাঘরে রাখা ১২-১৩ মণ ধান এবং একটি আধা পাকা ঘর ভস্মীভূত  হয়ে যায়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT