ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

উলিপুরে বিশ্ব নদী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock সোমবার রাত ০১:০৯, ২৬ সেপ্টেম্বর, ২০২২

কুড়িগ্রামের উলিপুরে বিশ্ব নদী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা’র সভাপতিত্বে; প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।

আরও বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কুড়িগ্রাম জেলা তিস্তা নদী রক্ষার কমিটির প্রধান উপদেষ্টা আবু সাঈদ সরকার, পার্থ সারথি সরকার, সাইদুল হক বাচ্চু, ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে হাতিয়া ইউনিয়ন বাচাঁও কমিটির সভাপতি বিএম আব্দুল ওহাব প্রমুখ।

এছাড়াও কুড়িগ্রাম জেলা তিস্তা নদী রক্ষার কমিটি’র সভাপতি ও উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম, স.ম আল মামুন সবুজ, কুড়িগ্রাম জেলা তিস্তা নদী রক্ষার কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন সভায় উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT