ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock রবিবার সন্ধ্যা ০৭:৪০, ৯ মে, ২০২১

কুড়িগ্রামের উলিপুরে পৃথক দুইস্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে রোকাইয়া জান্নাত (১০) ফ্যানের সুইচ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।নিহত শিশু উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নে ফারাজীপাড়া গ্রামের আমজাদ হোসেনের কন্যা।

অপরদিকে, রবিবার সকাল ১০ টায় উপজেলা্র পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা ছিলাখানা গ্রামের থ্রি হুইলার চালক রফিকুল ইসলাম(৪৫)নিজ বাড়ির বিদ্যুৎ এর লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে পড়ে। এসময় মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।নিহত ব্যক্তি ওই গ্রামের আব্দুল জব্বারের পুত্র।

উলিপুর থানা অফিসার ইনচার্জ ওসি ঘটনার দুটির সত্যতা নিশ্চিত করে বলেন, ইউডি মামলা দায়ের করে মরদেহ দুটি দাফনের জন্য পরিবারকে অনুমতি দেয়া হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT