ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

উলিপুরে পৌর মেয়র ও ভাইস চেয়ারম্যানকে গণ সংবর্ধনা প্রদান

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock মঙ্গলবার বিকেল ০৫:০৮, ২৮ ডিসেম্বর, ২০২১

কুড়িগ্রামের উলিপুরে উলিপুরে পৌর মেয়র ও ভাইস চেয়ারম্যানকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বেলা ১১ টায় উলিপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের পক্ষ থেকে নারিকেল বাড়ী পন্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

অনুষ্ঠিত আলোচনা সভায় উলিপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান রাজু’র সঞ্চালনায় ওই বিদ্যালয়র প্রধান শিক্ষক আব্দুস ছাত্তারে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র মামুন সরকার মিঠু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, চিত্রশিল্পী আব্দুল লতিফ সরকার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক সাজাদুল ইসলাম সাজু, স.প্র.শিক্ষক সৈয়দ আহমেদ ফারুক, স.শিক্ষক এহছানুল করিম, মামুন সরকার প্রমুখ।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT