ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

আবরার হত্যার প্রতিবাদে বগুড়ায় মিছিল

আবরা হত্যার প্রতিবাদে বগুড়ায় মিছিল
আবরা হত্যার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধনের একাংশ। ছবিঃ এম এ ইউসুফ, বগুড়া প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার রাত ০৮:৪৩, ৯ অক্টোবর, ২০১৯

এম এ ইউসুফ, বগুড়া প্রতিনিধি : বুয়েট শিক্ষার্থী আবরা হত্যা ঘটনায় বুধবার দুপুর ১২ টায় বগুড়ার সাতমাথা এলাকায় প্রতিবাদ মিছিলো অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবারে গভির রাতে বুয়েটের শেরে-বাংলা হলে ছাত্রলীগের নেতার হামলায় নিহত হয় আবরা। এ ঘটনায় বুয়েট, ঢাকা বিশ্বিবদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিবাদ মিছিল করে। তারই অংশ হিসেবে  বগুড়া শহরের সাতমাথা এলাকায় “বগুড়ার সাধারণ শিক্ষার্থীবৃন্দ”  ব্যানারে একটি প্রতিবাদ মিছিল বের করে সরকারি আজিজুল হক কলে, সরকারি শাহ সুলতান কলেজ, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ সহ বগুড়ার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
এতে বক্তারা আবরা হত্যা কারিদের সঠিক বিচার দাবি জানান।
এদিকে মানববন্ধন চলাকালে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস সেখানে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সাথে একাত্মতা প্রকাশ করেন। এসময় তিনি বলেন, সারাদেশের সকল শিক্ষার্থীর মত ছাত্রলীগও আবরার খুনের প্রতিবাদ জানাচ্ছে, আমরাও এই হত্যার বিচার চাই।



শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT