ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

আগুন ধরে মাটির দোতলা বাড়ী ভস্মিভূত

আবু ইউসুফ,নওগাঁ আবু ইউসুফ,নওগাঁ Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:০০, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

নওগাঁর রাণীনগরে আগুন ধরে মাটির দোতলা বাড়ী ভস্মিভূত হয়েছে ।বৃহস্পতিবার সকাল অনুমান সাড়ে ১০টায় উপজেলার আকনা দক্ষিন পাড়া গ্রামে সাগর হোসেন এর বাড়ীতে বিদ্যুতের সর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বাড়ীর মালিক সাগর হোসেন ও রাণীনগর ফায়ার সার্ভিস ষ্টেশন লিডার ফজলুল হক জানান,এদিন সকাল অনুমান সাড়ে ১০টা নাগাদ বাড়ীর টিনের চালায় আগুনের সুত্রপাত ঘটে। নিমিষের মধ্যেই পুরো বাড়ীতে আগুন ছড়িয়ে পরে।

এসময় স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রন করেন। ওই অগ্নিকান্ডে বাড়ীর বিভিন্ন আসবাবপত্র ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা।

বাড়ীতে বিদ্যুতের সর্টসার্কিট থেকে এই আগুন ধরেছে বলে ধারনা করছেন লিডার ফজলুল হক।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT