ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ঠাকুরগাঁওয়ে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

ঠাকুরগাঁওয়ে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার
ঠাকুরগাঁওয়ে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock বুধবার সন্ধ্যা ০৭:৩৭, ১২ জুন, ২০১৯

মোঃ ইসলাম ঠাকুরগাঁ জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। বুধবার দিনব্যাপী ঠাকুরগাঁও সাকিট হাউজে এ সেমিনার অনুসঠিত হয়। শ্লোগান ছিল “জেনে বুঝে বিদেশ যাই, মান সম্মান দুটোই পাই”।

জেলা প্রশাসনের আয়োজনে ও প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের আর্থিক সহযোগিতা ও তত্ত্বাবধানে সেমিনারের উদ্ভোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট শীলাব্রত কর্মকার প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিবের বক্তিগত কমকর্তা রফিকুল ইসলাম খন্দকার, শাহজাহানসহ বিভিন্ন কমকর্তারা উপস্থিত ছিলেন। সেমিনারে ৮ টি গ্রুপে ভাগ হয়ে মোট ৬৪ জন অংশ নেন। প্রত্যেক গ্রুপে নির্ধারিত বিষয়ের উপর আলাদা আলাদা সুপারিশ মালা উপস্থাপন করেন। এতে বিদেশ গমনে ইচ্ছুকদের বিভিন্ন সুযোগ-সুবিধা যেমন, ঋন প্রদান, যে দেশে যেতে ইচ্ছুক সে দেশের আইন-কানুন, ভাষা, আবহাওয়া, অধিকার, প্রশিক্ষণ, হেল্পলাইন খোলা ইত্যাদি বিষয় উঠে আসে।এছাড়াও বিদেশ থেকে ফেরত ব্যক্তি ও তাদের পরিবারের জন্য বিভিন্ন কর্মসংস্থানের বিষয়ও উঠে আসে সুপারিশমালায়।

ঠাকুরগাঁওয়ে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

ঠাকুরগাঁওয়ে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

সেমিনারে জেলা প্রশাসনের কমকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, সাংবাদিক, উপজেলা চেয়ারম্যান, বিভিন্ন সরকারি-বেসরকারি কমকর্তা, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল-কলেজের প্রধান, মসজিদের ইমামসহ বিভন্ন দপ্তরের কমকর্তারা অংশ নেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT