ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গণসংযোগে ব্যস্ত গোবিন্দপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শফিউল্লাহ

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock শুক্রবার রাত ০৯:৫৫, ২৭ নভেম্বর, ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী, তরুণ সমাজসেবক মোহাম্মদ শফিউল্লাহ।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় তাকে ইউনিয়নের সোনারচর ও গোবিন্দপুর এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করতে দেখা যায়।

এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার মানুষের খোঁজখবর নেন। গণসংযোগকালে স্থানীয়দের সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে গোবিন্দপুর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় মোহাম্মদ শফিউল্লাহর এই গণসংযোগকে নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT