ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

খুঁজে পাওয়া কন্যাশিশুর পরিবারের সন্ধান চাইছে দাউদকান্দি মডেল থানা পুলিশ

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock রবিবার সকাল ০৮:৪৬, ১৮ অক্টোবর, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় নানার বাড়ি বলে পরিচয় দেওয়া ১১ বছর বয়সী আঁখি নামে এক শিশুকে পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলায় পাওয়া গেছে। তবে মেঘনা উপজেলায় তার নানার বাড়ি কোন গ্রামে, তা বলতে পারছে না শিশুটি।

 

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে দাউদকান্দি উপজেলার স্থানীয় এক বাসিন্দা শিশুটিকে পেয়ে দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করেন। বর্তমানে সে থানা পুলিশের হেফাজতে রয়েছে। শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে তার স্বজনদের সন্ধান চেয়ে সবার সহযোগিতা কামনা করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

 

শিশুটির দেওয়া তথ্য অনুযায়ী, তার বাবার নাম গিয়াস উদ্দিন ও মায়ের নাম রোকসানা। তাদের বাড়ি ঢাকার ধূপখোলা, গেন্ডারিয়া, সূত্রাপুর এলাকায়। তার বাবা পেশায় ফল বিক্রেতা। চার ভাইবোনের মধ্যে আখি সবার ছোট। তার বড় দুই ভাইয়ের নাম ফারুক ও রবিন এবং বড় বোনের নাম পারুল।

 

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, “আঁখি নামে একটি শিশু আমাদের হেফাজতে রয়েছে। শিশুটির পরিচয় ও তার পরিবারের সন্ধান পেতে সাংবাদিকদের বিষয়টি ব্যাপকভাবে প্রচারের অনুরোধ জানাচ্ছি। কেউ শিশুটির পরিচয় বা পরিবারের সন্ধান পেলে দাউদকান্দি মডেল থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।”




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT