১ আগস্টের দাউদকান্দি উপজেলা বিএনপির কাউন্সিল স্থগিত
হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা)
সোমবার সকাল ০৮:১৭, ২৭ জুলাই, ২০২৬
অনিবার্য কারণবশত আগামী ১ আগস্ট অনুষ্ঠিতব্য কুমিল্লা দাউদকান্দি উপজেলা বিএনপির কাউন্সিল স্থগিত ঘোষণা করেছে কুমিল্লা জেলা (উত্তর) বিএনপি।
রোববার (২৬ জুলাই) কুমিল্লা জেলা (উত্তর) বিএনপির আহ্বায়ক মো. আবুল হাশেম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ১ আগস্ট নির্ধারিত দাউদকান্দি উপজেলা বিএনপির কাউন্সিল আপাতত স্থগিত করা হয়েছে। তবে খুব শিগগিরই সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হবে।
প্রেস বিজ্ঞপ্তির অনুলিপি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।



