ঢাকা (রাত ১১:০৪) সোমবার, ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

এসএসসি কেন্দ্র কমিটি গঠনে নতুন নির্দেশনা জারি

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock সোমবার রাত ০৮:২৫, ২৩ মার্চ, ২০২৬

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা উপলক্ষে কেন্দ্র কমিটি গঠনের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বুধবার (১৮ মার্চ) জারি করা এক চিঠিতে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। গঠিত কমিটির প্রয়োজনীয় কাগজপত্র আগামী ৫ এপ্রিলের মধ্যে উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের (মাধ্যমিক) দপ্তরে জমা দিতে বলা হয়েছে।

 

নির্দেশনা অনুযায়ী, জেলা সদরের পরীক্ষা কেন্দ্রগুলোতে জেলা প্রশাসক এবং উপজেলা ও অন্যান্য এলাকার কেন্দ্রগুলোতে সংশ্লিষ্ট ইউএনও কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিতে সদস্য হিসেবে থাকবেন একজন সরকারি ও একজন বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তবে কোনো এলাকায় সরকারি বিদ্যালয় না থাকলে দুইজন বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য হতে পারবেন। সংশ্লিষ্ট কেন্দ্রের কেন্দ্রসচিব সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

সাধারণত বোর্ড অনুমোদিত পরীক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠান প্রধানই কেন্দ্রসচিবের দায়িত্ব পালন করবেন। তবে বিশেষ কারণে তিনি দায়িত্ব পালন করতে না পারলে চেয়ারম্যানের অনুমোদনক্রমে অন্য কোনো যোগ্য প্রধান শিক্ষককে এ দায়িত্ব দেওয়া যাবে। তবে কোনো শিক্ষক বা কর্মকর্তার সন্তান যদি একই বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয়, তাহলে তিনি কেন্দ্রসচিব হতে পারবেন না।

 

এছাড়া, কেন্দ্র কমিটির চেয়ারম্যান পদাধিকারবলে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন। অনিবার্য পরিস্থিতিতে তিনি দায়িত্ব পালন করতে না পারলে একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তাকে অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে পারবেন। এ ক্ষেত্রে পদমর্যাদার জ্যেষ্ঠতা বজায় রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড।

২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT