ঢাকা (রাত ১০:০১) বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে হেনস্তার প্রতিবাদে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সংবাদ সম্মেলন

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:৫২, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

“চলো একসাথে গড়ি বাংলাদেশ—ঐক্যবদ্ধ বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে দাঁড়িপাল্লার প্রচারণায় বিএনপি’র কতিপয় সন্ত্রাসী কর্তৃক ও নারীদের হেনস্তার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় উপজেলার ষোলপাড়া নির্বাচনী প্রধান কার্যালয়ে উপজেলা জামায়েত ইসলামী মহিলা বিভাগের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলার কর্মপরিষদ ও শূরা সদস্য বিলকিস আক্তার।তিনি বলেন,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে নারী সমাজের উপর একের পর এক হামলা, হুমকি ও হয়রানির করছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের দাবি, বিএনপির কতিপয় সন্ত্রাসী ও তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে নারী ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে, যা এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।

 

 

বিলকিস আক্তার বলেন,গত কয়েক দিনে দাউদকান্দির বিভিন্ন এলাকায় নারী কর্মী ও সমর্থকদের উপর ধারাবাহিক হামলা চালানো হয়েছে। এর মধ্যে ৪ ফেব্রুয়ারি বিটেশ্বর ইউনিয়নের নৈয়ার গ্রামে হান্নান মেম্বারের নেতৃত্বে হামলা, ৩১ জানুয়ারি গৌরীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে মনির ও জয়নালের নেতৃত্বে নারীদের উপর আক্রমণ, পদুয়া ইউনিয়নে জামায়াতের সেক্রেটারি আব্দুস সাত্তারের দোকানে মারধর, সুন্দলপুর ইউনিয়নের বড়গোয়ালী গ্রাম,পাঁছগাছিয়া ইউনিয়নের হরিনা বাজারখোলা ও জিংলাতুলী গ্রামে হামলার অভিযোগ করা হয়। এছাড়া মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়নে বিএনপি নেতা মিজানুর রহমানের নেতৃত্বে মাইকিং করে বাহারপুরে নারীদের উপর হামলা ও হিজাব ধরে টানাটানির ঘটনাও উল্লেখ করা হয়।

জামায়াতের মহিলা বিভাগের এ নেত্রী দাবি করেন, বিভিন্ন গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণাকালে নারী কর্মীদের শারীরিক ও মানসিকভাবে হেনস্থা, অপমান, কটূক্তি এবং হুমকি দেওয়া হচ্ছে। এসব ঘটনায় দাউদকান্দি-মেঘনার নারী সমাজ আজ চরম নিরাপত্তাহীনতা ও ক্ষোভের মধ্যে দিন কাটাচ্ছে। এবং এমন ভীতিকর পরিস্থিতি তৈয়ার হলে ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে শংকা প্রকাশ করেন তারা।

 

তিনি আরো বলেন,নিজেদের অধিকার ও মর্যাদা রক্ষায় আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ব্যালট বিপ্লবের মাধ্যমে অন্যায় ও অত্যাচারের জবাব দিতে হবে। একই সঙ্গে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও শান্তিপূর্ণ নির্বাচনে পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

পরিশেষে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বাসযোগ্য সমাজ ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের সংগ্রামে কোনো বাধার কাছে মাথা নত করা হবে না। সকল প্রতিকূলতা অতিক্রম করে বিজয় অর্জিত হবে—এমন আশাবাদও ব্যক্ত করেন তারা।

 

এই সময় উপস্থিত ছিলেন,উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারী ফাতেমা জাহান,পৌরসভা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারী শিরিন হক,সহ-সেক্রেটারি খোরশেদা আক্তার ও সাবেক সেক্রেটারী হাসিনা মমতাজ লাকি প্রমূখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT