ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ

শিক্ষাঙ্গন ২৩৪৯ বার পঠিত

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock শনিবার রাত ১০:২৭, ১৭ আগস্ট, ২০২৪

অবশেষে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদ ছাড়লেন চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ (নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ) মো. মশিউর রহমান। শনিবার (১৭ আগস্ট) সকাল থেকে শিক্ষার্থীরা ইনস্টিডঁউটের সামনে আন্দোলনে নামলে দুপুরে নিজ পদ থেকে পদত্যাগ করেন তিনি। পরবর্তীতে এই পদে ভারপ্রাপ্ত নার্সিং ইনস্ট্রাক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোসা. আতিয়া বানু। নতুন কোথাও পদায়ন না করা পর্যন্ত তিনি এই প্রতিষ্ঠানে ইনস্ট্রাক্টর হিসেবে থাকবেন।

এর আগে শনিবার সকাল থেকে ইনিস্টিউটের অধ্যক্ষ মো. মশিউর রহমানের পদত্যাগসহ নানা দাবিতে শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে অধ্যক্ষের পদত্যাগে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

 

এ সময় তারা জানান, ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মশিউর রহমান যোগদানের পর থেকেই নানা অনিয়ম দূর্নীতি করে আসছেন। শিক্ষার্থীদের উপ-বৃত্তির টাকা আত্মসাৎ করা, হোস্টেল খাবারে অনিয়ম, ভাউচার বানিজ্যের মাধ্যমে টাকা লুটসহ নানা অনিয়ম করে আসছেন তিনি। কিন্তু প্র্যাক্টিক্যাল পরীক্ষায় নম্বর কম দেয়ার ভয় দেখানোয় এতদিন আমরা ভয়ে মুখ খুলতে পারিনি। আর আজ তিনি তার দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ায় আমরা খুব খুশি হয়েছি।

 

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক ডা. মাসুম পারভেজ বলেন, নার্সিং ইনস্টিটিউট নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের স্বতন্ত্র একটি প্রতিষ্ঠান। আমরা অধিদপ্তরের উর্দ্ধোতন কর্মকর্তাদের জানিয়েছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তবে যতদিন পূর্নাঙ্গ অধ্যক্ষ (নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ) না আসবেন ততদিন আতিয়া বানু দায়িত্ব পালন করবেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT